শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

‘ফেসবুকে অপপ্রচার চালালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ভুয়া নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ফেক নিউজ বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। ইসি আগামীকাল থেকে মনিটরিং শুরু করবে। এ জন্য ইসির আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে নিজস্ব মনিটরিং টিম করা হবে। তারা প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এ ছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

সচিব বলেন, সামাজিক মাধ্যম যেন নির্বাচনকেন্দ্রীক অপব্যবহার না হয়। কোনো প্রপাগান্ডা যেন কেউ চালাতে না পারে, সে ব্যবস্থা নিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কেউ প্রপাগান্ডা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ফেক নিউজ না করতে পারে। জাতীয়–আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ