শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুসলিম হয়ে মালয়েশিয়ার রাজাকে বিয়ে করলেন রাশিয়ার মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম ধর্ম গ্রহণ করে মালয়েশিয়ার রাজা (আগং) সুলতান মুহাম্মদকে বিয়ে করেছেন রাশিয়ার মডেল ওকসানা ভেভোদিনা।

ডেইলি মেইলের খবর বলছে, ২২ নভেম্বর রাশিয়ার মস্কোর বারভিখা কনসার্ট হলে এ বিয়ের অনুষ্ঠান হয়। ৪৯ বছর বয়সী সুলতান মুহাম্মদকে বিয়ে করার আগে চলতি বছরের শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৫ বছর বয়সী রাশিয়ান বিউটি কুইন।

সূত্রের খবর বলছে, ২০১৫ সালে মিস মস্কো সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয় করেন ওকসানা। এরপর চীন ও থাইল্যান্ডে নিয়মিত মডেলিং করেন তিনি।

সুলতান মুহাম্মদ মালয়েশিয়ার ১৫তম রাজা। ৪৭ বছর বয়সে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর পদ ইয়াং দি-পেরতুয়ান আগং (রাজা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বয়সের দিক থেকে তিনি সর্বকনিষ্ঠ রাজা।

বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন মুহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহাসিক মালয় বাজু পড়েছিলেন। আর ওকসানা পড়েছিলেন আড়ম্বরপূর্ণ সাদা গাউন। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মাঝে পরিবেশন করা হয় রাজকীয় বিভিন্ন খাবার এবং অ্যালকোহল (মাদক) মুক্ত কোমলপানীয়।

মস্কোর স্থানীয় গণমাধ্যমের বরাতে সূত্র আরও জানায়, রাজার এমন আকস্মিক বিয়েতে অনেকে আশ্চর্য হলেও বর-কনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি নেটিজেনরা। তারা এ দম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর ওকসানা ভেভোদিনা মুসলিম নাম রিহানা ওকসানা রেখেছেন।

তবে সুলতান মুহাম্মদ ও ওকসানার প্রথম দেখা কোথায় এবং কবে থেকে তাদের পরিচয় ও আলাপ এসব তথ্য জানা যায়নি।

সূত্র: ডেইলি মেইল

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ