রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ফেনীতে ট্রেনের ধাক্কায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর শর্শদী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ বুধবার সন্ধ্যায় শর্শদীর কৈখালী গ্রামে ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী ও ইউপি চেয়ারম্যান জানে আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসের ধাক্কায় বাসটি উল্টে যায়। এতে পাঁচজনের মৃত্যু ও ২০ জনের মত আহত হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ