শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অভিযোগ করে। তার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয় আনিসুর রহমানকে।

নির্বাচন কমিশন ভবনে ইসির সহকারী সচিব নুরুন নাহার বিষয়টি বুধবার নিশ্চিত করে জানান যে, আনিসুর রহমানকে প্রত্যাহারে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যাহার আদেশে স্বাক্ষরও করেন নুরুন নাহার।

গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট।

সেদিন ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন কমিশনে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ জেলার এসপির স্ত্রী বেগম ফাতেমা তুজ্জহুরা আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা ২১ আসনের বর্তমান এমপি। এমন অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ