শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএনপি থেকে নাগরিক ঐক্য পেল ৯ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নিবন্ধনহীন নাগরিক ঐক্য ৯ টি আসন পেয়েছে। আসনগুলোতে ধানের শীষ প্রতীকে লড়বেন নাগরিক ঐক্যের ৯ প্রার্থী।

জানা যায়, নাগরিক ঐক্যের নিবন্ধন না থাকায় তারা সবাই বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবেন।

দলের নেতারা মিডিয়াকে জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলে দেওয়া হয় নাগরিক ঐক্যের এক প্রতিনিধির হাতে।

আজ মঙ্গলবার সকাল থেকে এসব চিঠি প্রার্থীদের হাতে তুলে দিচ্ছে নাগরিক ঐক্য।

নাগরিক ঐক্য থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন— বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, চাঁদপুর–৩ আসনে ফজলুল হক সরকার, ময়মনসিংহ–২ আসনে এড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোবারক হোসেন, সাতক্ষীরা–২ আসনে রবিউল ইসলাম, রংপুর–১ আসনে শাহ মো. রহমতউল্লাহ, রংপুর–৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব, বরিশাল–৪ আসনে কে এম নুরুর রহমান ।

দলের প্রধান মাহমুদুর রহমান মান্না মিডিয়াকে জানান, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। গতকাল রাতে এসব প্রার্থী চূড়ান্ত হয়েছে।

সিইসির ভাগনের সঙ্গে ধানের শীষ প্রতীকে লড়বেন রনি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ