শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

তিন আসনে মনোনয়ন চিঠি পেল মুফতি ওয়াক্কাসের জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ৩ টি আসনের মনোনয়ন চিঠি পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস)।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশান কার্যালয় থেকে জমিয়েতের তিন নেতা মনোনয়ন চিঠি নেন।

আসনগুলো হলো, জমিয়তের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (যশোর-৫), সিনিয়র যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ইকরাম (কুমিল্লা-৬), জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম (খুলনা-৪)।

তবে ৩ আসনের এ তালিকা চূড়ান্ত নয় বলে জানা গেছে। বিএনপি অনেক আসনে বিকল্প প্রার্থী রাখছে। সে কারণে চূড়ান্ত তালিকায় আসন কমবেশ হতে পারে।

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মুহাম্মদ ৩ আসনে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুফতি ওয়াক্কাস আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা তিনটি আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছি।

জানা যায়, দলটি আরও বেশ কয়েকটি আসনে নির্বাচনের জন্য গুলশান কার্যালয়ে প্রার্থী তালিকা জমা দিয়েছিল। তালিকায় ছিল সুনামগঞ্জ-১ আসনে হাফেজ রশিদ আহমেদ এবং সুনামগঞ্জ -৩ আসনে সৈয়দ শামসুল ইসলাম, হবিগঞ্জ ৪ থেকে রেদওয়ানুল বারী সিরাজী।

২০ দলীয় জোটে থাকা অপর জমিয়তের (আল্লামা কাসেমী) নেতারা এখন পর্যন্ত চিঠি পাননি। তবে সুনামগঞ্জ ৩ আসন থেকে সাবেক এমপি জমিয়তের যুগ্ম মহাসচিব অ্যাভোকেট শাহিনুর পাশা চৌধুরীর আসন নিশ্চিত বলেই জানা গেছে।

কেউ একজন ‘High Intelligence Designer’ আছেন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ