শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন মুফতি ওয়াক্কাস ও শাহীনুর পাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি ওয়াক্কাস ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী।

২০ দলের শরিক মুফতি ওয়াক্কাস যশোর-৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এর আগে। মনোনয়নের বিষয়ে জিজ্ঞেস করলে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি বলেন, আমাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে খবর পেয়েছি তবে এখনো পত্র হাতে আসেনি।

অপর দিকে জমিয়তে উলামায়ে ইসলামকে সুনামগঞ্জ-৩ আসন থেকে ক্লিয়ারেন্স দেয়া হয়েছে বলে জানিয়েছেন এ আসনের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী।

অন্যদিকে জমিয়ত মনোনয়ন পেতে পারে নারায়নগঞ্জ-৪ ও সিলেট-৬ আসনে। জমিয়তের সাবেক এ এমপি শাহীনুর পাশা আওয়ার ইসলামকে বলেন, আমাদেরকে মাত্র দুটি আসনের ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। কিন্তু এর মাধ্যমে আমাদের দাবি পূরণ হয়নি। অন্তত ৭ টি আসনের জন্য আমাদের জোড়ালো দাবি ছিল। আমি আশাবাদী, আরো দুতিনটি আসনে জমিয়ত মনোনয়ন পাবে।

জমিয়তের মনোনীত আসনগুলোতে ভোটের লাড়াই কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এর আগে আমি আমার আসন থেকে একবার নির্বাচিত হয়েছি। সেই সময় আমার বিপরীতে আওয়ামী লীগের শক্তিশালি প্রার্থী ছিল। তবু জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করেছিল।

মুফতি ওয়াক্কাস নির্বাচন সম্পর্কে বলেন, জেল-জুলুম-নির্যাতন করে মুক্তিকামী জনতাকে দমিয়ে রাখা যায় না। খালেদা জিয়াকে বন্দি করে পিছনের দরজা দিয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

উল্লেখ্য, দুটি জোটকে সঙ্গে নিয়ে ভোটে যাচ্ছে বিএনপি। ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট। ২০ দলীয় জোট যদিও সম্প্রসারিত হয়ে এখন ২৩ দল। বিএনপি ২৪০ আসনে প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের দরকষাকষিতে শরিকদের সর্বোচ্চ ৬০ আসন দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ