শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

খালেদা ছাড়া নির্বাচন, কান্নায় ভেঙে পড়লেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনোনয়নের চিঠি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে দলটির চূড়ান্ত মনোনীত প্রার্থীদের মনোনয়নের চিঠি বিতরণ কার্যক্রম।

সোমবার বিকেল তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবেগাপ্লুত হয়ে ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচনে যেতে হচ্ছে। খালেদাকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাচ্ছি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক।

এসময় ফখরুলকে কাঁদতে দেখা যায়। কথা বলা থামিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। পরে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে একটা আন্দোলন সৃষ্টি করে খালেদা জিয়াকে মুক্তি করতে চাই, জনগণের ভোটাধিকার ফেরত আনতে চাই।

জাতীয় এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। যাতে স্বৈরাচার দূর করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি। সে চেষ্টা আমরা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন আশা করি।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আমরা ঐক্যফ্রন্ট থেকে সাত দফা দাবি দিয়েছি তা আদায়ে জনগণের সঙ্গে আলোচনা করেছি, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছি। কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। আমরা এর বিকল্প কিছু আশা করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ