শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

তাবলিগের সঙ্কট নিরসনে প্রতিনিধিগণ দেওবন্দ যাচ্ছেন কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের চলমান সমস্যা নিরসনের একটি প্রতিনিধি টিম শিগগির দারু দেওবন্দ যাওয়ার সিদ্ধান্ত হলেও এখনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে প্রতিনিধিদের সবাই শিগগির দেওবন্দ যাওয়া ও চলমান সমস্যা নিরসনের তাগিদ অনুভব করছেন।

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বিষয়ে এক বৈঠকে সঙ্কট নিরসনে দারুল উলুম দেওবন্দ যাওয়ার ব্যাপারে ৬ সদস্যের একটি প্রতিনিধি টিম গঠন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় খুব শিগগির প্রতিনিধি টিম দেওবন্দ যাবে।

তবে ১০ দিন পার হয়ে গেলেও প্রতিনিধি টিম এখনো দেওবন্দ যাওয়ার বিষয়ে তারিখ চূড়ান্ত হয়নি।

এদিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ডিসেম্বর মাসের জোড় উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে কাকরাইল। তাবলিগের সাথীদের সাথে উলামায়ে কেরামও মাঠ প্রস্তুতির কাজ করছেন। তবে নিযামুদ্দিনের অনুসারীরাও জোড়ের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। যে কারণে দেওবন্দের সিদ্ধান্ত দ্রুত আসা উচিত বলে মনে করছেন উলামায়ে কেরাম।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি টিমের সদস্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, আজ এ বিষয়ে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে যেন সবার সঙ্গে আলোচনা করে দ্রুত সময় নির্ধারণ করেন।

তিনি বলেন, আমরা সবাই অনুভব করছি দ্রুত যাওয়া দরকার, কারণ কয়েকদিনের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরু হয়ে যাবে পুুরো দমে, তখন সবার ব্যস্ততা বাড়বে।

একই বিষয়ে জানতে চাইলে টিমের অপর সদস্য আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, এ বিষয়ে সরকারি একটি আদেশ হওয়া দরকার। কখন কিভাবে যাওয়া হবে এগুলোর বিষয়ে একটি আদেশ না হলে তো যাওয়া যায় না।

তবে জোর ও ইজতেমা যেহেতু নিকটে তাই দ্রুত যাওয়া ও সঙ্কট নিরসন হওয়া দরকার বলে মনে করি।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গত ১৫ নভেম্বর তাবলিগের উভয় পক্ষের বৈঠকে চলমান সঙ্কট নিরসনে দেওবন্দ যাওয়ার জন্য ৬ সদস্যের কমিটি করা হয়।

কমিটিতে রয়েছেন, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

পেছাতে পারে বিশ্ব ইজতেমা; দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ