মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ইভিএম ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞদের মত নেবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসে তাদের মতামত নেবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

আগামী কাল বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে তথ্যপ্রযুক্তিসহ নানা খাতের বিশেষজ্ঞদের নিয়ে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্নাসহ ফ্রন্টের শীর্ষ নেতারা।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামিম গণমাধ্যমকে বলেন, ‘বিকেলে বিশেষজ্ঞদের নিয়ে স্টিয়ারিং কমিটির একটি ডিসকাশন অনুষ্ঠিত হবে। এরপর সাংবাদিকদের কাছে ডিসকাশনের বিষয়গুলো ব্রিফ করা হবে।’

ঐক্যফ্রন্টের জোট সূত্রে আরো জানা গেছে, বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, শহিদুদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম।

ডা. জাহেদ উর রহমান, আ স ম আবদুর রব, মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন, সুলতান মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে। ড. কামাল হোসেনের থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ