মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

কারাগার থেকে মুক্তি পেলেন শহীদুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রাত সাড়ে আটটায় শহীদুল আলমের জন্য খুলে যায় কারাগারের ফটক। ১০৬ দিনপর কারাগার থেকে মুক্তি মিললো আলোকচিত্রী শহীদুল আলমের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আটক শহীদুল আলম মঙ্গলবার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কারাগার থেকে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদুল আলম বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা জন্য আইনী লড়াই করেছেন যারা তাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ যারা আমার জন্য প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

গত ১৫ নভেম্বর বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন। বৃহস্পতিবার আদালত তার জামিন দিলেও আইনী প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কারাগার থেকে মুক্তি মেলেনি। মঙ্গলবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছালেও মুক্তি নিয়ে বিলম্ব শুরু হয়।

শহীদুল আলমের আইনজীবী ব্যারিস্টার জ্যার্তিময় বড়ুয়া বলেন, ‘শহীদুল আলমের জামিন অর্ডার সাড়ে ১১টার ভেতর পৌঁছে দেয়া হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ এই জামিন আদেশের ঠিকানায় কিছু ভুল খুঁজে পেয়েছে।

এরপর জজকোর্ট থেকে এই আদেশ সংশোধন করিয়ে আনা হয়েছে। কিন্তু তারা চাইলে আরো আগেই ছাড়তে পারতো। শহীদুল আলম একজন ‘ফেমাস’ লোক। তার বাবার নামসহ অনান্যসব কিছুই ঠিক ছিলো। এটা এক ধরনের হেনস্তা করা হয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ