মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা নিলে আইনি ব্যবস্থা: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে দুদক কার্যালয়ে একথা জানান তিনি।

এসএসসি পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তিনি বলেন, অভিযোগ আছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়।

সেইসঙ্গে অতিরিক্ত টাকা নিয়ে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেয়ার অনুমতিও দেয়। এতে মেধাবীরা মূল্যায়িত হচ্ছে না। অতিরিক্ত টাকা নেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবছর দুদক ও শিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানান দুদক চেয়ারম্যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ