মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

খালেদা জিয়ার সাজা স্থগিত চেয়ে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত চেয়ে আবেদন করেছেন আইনজীবীরা। একইসঙ্গে এ মামলায় জামিন আবেদনও করা হয়েছে।

এ আবেদনের ফলে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে দাবি করছেন তার আইনজীবীরা। তবে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, সংবিধান অনুযায়ি সাজা স্থগিত না হলে নির্বাচনে লড়তে পারবেন না খালেদা জিয়া।

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সাজা বাড়িয়ে দশ বছর করে হাইকোর্ট। এখন পর্যন্ত মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। এর মধ্যেই, রোববার চ্যারিটেবল মামলায় বিচারিক আদালতের দেয়া সাত বছরের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ও রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। আর একদিন পর সোমবার দুপুরে অরফানেজ মামলার রায় স্থগিত চেয়ে আবেদন করলেন তিনি।

এই আবেদনের ফলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা- সে ব্যাপারে দুই ধরনের দাবি করছেন তার আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। এদিকে, মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়ে একটি রিট নিষ্পত্তি করেছে হাইকোর্ট।

খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করেই তাকে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে রিটটি করেছিলেন তার আইনজীবীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ