শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

ক্যালিফোর্নিয়ায় দাবানল: প্রাণহানি বেড়ে ৭৪, নিখোঁজ সহস্রাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া, নিখোঁজ রয়েছেন একহাজারের বেশি লোক। কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে এখন বেশ কয়েকটি দাবানল সক্রিয়। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকাণ্ডেই ৭৪ জন নিহত হয়েছেন। ৯ দিন আগে শুরু হওয়া এ দাবানলে এরই মধ্যে প্রায় ১০ হাজারের বেশি ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে।

ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, ‘শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ, কিছুই আর বাকি নেই তেমন।’

দাবানলে অঙ্গরাজ্যের লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজার দমকলকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করতেও কাজ করছে শত শত কর্মী।

প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুরে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

গত কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ায় একের পর এক ভয়াবহ দাবানলের দেখা মিলছে। এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবহ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল।

পর্নোগ্রাফি বন্ধে কঠোর পদক্ষেপ চীনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ