শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

কওমি মাদরাসায় প্রযুক্তিনির্ভর কারিকুলাম প্রণয়নের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম বারের মতো দেশের কওমি ও আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির বার্ষিক প্রতিবেদনে কওমি ধারার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্যও উদ্যোগ নিতে এ সুপারিশ করা হয়।

গত ১৩ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্ট্যাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ অনুমোদন দেওয়া হয়।

১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদেও বিলটি উত্থাপনের পর পাস হয়। এর ভিত্তিতেই প্রথমবারের মতো ইউজিসি বার্ষিক প্রতিবেদনে এ ধারনের সুপারিশ করলো।

রাষ্ট্রপতির কাছে পাঠানো ইউজিসির বার্ষিক প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য তথ্য-প্রযুক্তিনির্ভর যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে।

আরও বলা হয়, দেশের কওমি ও আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের সংখ্যা বিপুল। এমতাবস্থায় আরবি বিশ্ববিদ্যালয় বা মাদরাসার উচ্চশিক্ষা গ্রহণকারীদের কর্মসংস্থানের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে মধ্যপ্রাচ্যসহ অন্য দেশে কাজের সুযোগ-সুবিধা সৃষ্টি করা যেতে পারে।

এর আগে কওমি সনদের স্বীকৃতির পর গত ৪ মার্চ একসঙ্গে এক হাজার ১০ জন কওমি আলেমকে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দারুল আরকাম মাদরাসায় নিয়োগ দেয়া হয়।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি সম্প্রতি বার্ষিক প্রতিবেদনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও উচ্চশিক্ষার জন্য বেশ কিছু সুপারিশ করেছে। কওমি ধারার শিক্ষার বিষয়টিও প্রথম বারের মতো এলো ইউজিসির প্রতিবেদনে।

বিএনপির কাছে যে ১০ আসন চেয়ে অনড় জমিয়ত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ