মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘শত্রুতার আগুনে’ দগ্ধ একই পরিবারের ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ গৃহকর্তা মাজাহারুল ইসলামের ((৩৫)) অভিযোগ, ‘আমার সৎ ভাইয়েরা শত্রুতা করে বাড়ির গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দিলে তা সারা বাড়িময় ছড়িয়ে পড়ে।’

মাজাহারুল ইসলাম ছাড়াও দগ্ধ হয়েছেন তার স্ত্রী সুমি বেগম (৩০), মেয়ে সুমাইয়া খাতুন (১৫) ও সুরাইয়া খাতুন (৮)। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাজাহারুল বলেন, ‘দোতলা বাড়িটির নিচতলায় রাতে ঘুমিয়ে ছিলাম। শেষ রাতের দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি, সবার গায়ে আগুন জ্বলছে। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাসিরউদ্দীন বলেন, ‘দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে।’

চার জন দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করলেও ঘটনার কারণ জানাতে পারেনি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল।

তিনি বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, এখনো বলা যাচ্ছে না।’

ওমরাহ শেষে বিমানেই মারা গেল শিশু ইয়াহইয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ