মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘ভোটের ২-১০ দিন আগে মাঠে সেনা থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২-১০ দিন আগে থেকে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, ‘নির্বাচনের ২-৩ দিন বা ৭-১০ দিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী থাকবে। একইসময় বিজিবিও (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

জাতীয় নির্বাচনের জন্য নিয়োগ পাওয়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কেউ নির্বাচন ভণ্ডুল করতে চাইলে আইনের  মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আর মনে রাখবেন, এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ