মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় ৩ মামলা; আটক ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।

বুধবার রাতে পল্টন থানায় এই তিনটি মামলা দায়ের করেন পুলিশ। মামলায় অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

জানা যায়, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়।

নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাচুর করা হয় অনেক গাড়ি। যদিও গড়ি পোড়ানো ও ভাঙচুরের সময় পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিল।

পুলিশের দাবি, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে বিএনপির নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূচনা হয়েছে। এছাড়াও জ্বালাও পোড়াও করেছে একটি চিহ্নিত হেলমেট বাহিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বানচালের জন্য সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে বিনা উসকানিতে তার দলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়।

ঘটনার পর পুলিশ বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে গ্রেপ্তার করে।

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ; গাড়িতে আগুন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ