মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘জানুয়ারিতে নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ বলেছেন, জানুয়ারিতে নির্বাচন আয়োজন করা কমিশনের জন্য কঠিন হবে।

তিনি বলেন, জানুয়ারিতে অনেক বিষয় আছে। তারপরও নির্বাচন কমিশন বসে পরীক্ষা-নিরীক্ষা করবে। এ বিষয়ে পরে জানানো হবে।

বুধবার (১৪ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে, বিকেলে ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের প্রতিনিধিদলের সাথে পৃথক বৈঠক করে ইসি। সেখানে ভোটের তারিখ ৩ সপ্তাহ পিছিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলের দাবি জানায় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে বলেন, ভোটের তারিখ ৩ সপ্তাহ পেছানোসহ ঐক্যফ্রন্টের দাবিগুলো নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দিয়েছে।

এদিকে নির্বাচনের তারিখ আর না পেছানোর অনুরোধ করেছে আওয়ামী লীগ।

দলের মুখপাত্র এইচটি ইমাম বলেন, জানুয়ারিতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তখন কয়েক লাখ নতুন ভোটার হবে। কিন্তু সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, তারা ভোট দিতে পারবেন না। আর নতুন ভোটাররা মামলা করে দিলে নির্বাচন ভণ্ডুল হতে পারে। এই দায়িত্ব কে নেবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ