বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান

সুচির সম্মান কেড়ে নিল অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নেত্রী অং সান  সু চিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা ‘অ্যাম্বাসাডর অব কনসান্স’ ফিরিয়ে নিয়েছে।

রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমার সেনাদের বর্ববরতা মুখ বুজে মেনে নিয়ে অবিবেচনার পরিচয় দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টির দেয়া এ পুরস্কারটি ছিল সুচির সর্বশেষ পাওয়া বড় সম্মাননা।   ২০০৯ সালে তাঁর দেশে গৃহবন্দি থাকাকালে সর্বোচ্চ সম্মাননাটি প্রদান করা হয়।

রোববার সু চিকে লেখা এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইড়ু। চিঠিতে পুরস্কার প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়, সু চি মিয়ানমারের মানবাধিকার প্রশ্নে তাঁর আগের নৈতিক অবস্থানের সঙ্গে লজ্জাজনকভাবে প্রতারণা করেছেন।

চিঠিতে বলা হয়, ‘মানবাধিকারের জন্য আমৃত্যু লড়াইরত এবং আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আপনাকে আমরা আর দেখছি না।’

সু চির গৃহবন্দিদশা থেকে মুক্তির অষ্টম বর্ষপূর্তিতে তাঁকে গণতন্ত্রের ত্রাণকর্তা আখ্যা দেওয়া সংস্থাটি এই সিদ্ধান্ত জানাল। এর আগে এই পুরস্কার নিয়েছিলেন বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা।

ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সুন্নত

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ