বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিশিষ্ট ১০ ব্যক্তিকে নির্বাচনে অন্তর্ভুক্ত করতে চান ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় অর্ন্তভুক্ত করতে চান ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল এরই মধ্যে ১০ জন বিশিষ্ট ব্যক্তির তালিকা বিএনপির কাছে পাঠিয়েছে। বিএনপির পক্ষ থেকেও এদের ব্যাপারে স্বাগত জানানো হয়েছে।

ড. কামাল হোসেনের দেয়া তালিকায় রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হোসেন জিল্লুর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মন্ত্রীপরিষদ সচিব আকবর আলী খান, টিআইবির সুলতানা কামাল, সাবেক সেনাপ্রধান ও দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, ব্যারিস্টার মঈনুল হোসেন, ড. জাফরুল্লাহ চৌধুরী, শাহদীন মালিক, আলী ইমাম মজুমদার ও সৈয়দা রিজওয়ানা হাসান।

তালিকা পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশিষ্ট এসব ব্যক্তি যদি নির্বাচনে জড়িত হন অথবা সরাসরি নির্বাচন করতেও চান তাহলে বিএনপি স্বাগত জানাবে।

সমাজের প্রথিতযশা এসব ব্যক্তি যদি নির্বাচন প্রক্রিয়ায় আসেন তাহলে, সরকারের ভেতরেও এক ধরনের নড়াচড়া পড়ে যাবে বলেও তারা মনে করেন। এতে করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানেও সরকারের ওপর চাপ বাড়বে।

জানা যায়, সোমবার ১০ জনের এই নামের তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে। এই তালিকার কথা দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও জানেন।

মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিসের ১৫ প্রার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ