মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

জোটে নির্বাচনের তথ্য জানাতে সময় বেড়ে ১৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার তথ্য নির্বাচন কমিশনে জানানোর সময় বেড়েছে। আগামী ১৫ নভেম্বরে মধ্যে এ তথ্য জানাতে বলা হয়েছে।

এর আগে এ তথ্য জানানোর সময় ছিল ১১ নভেম্বর রোববার পর্যন্ত।

ইসি সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পেছানোর দাবির পর ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর করা হয়েছে। এ কারণে, জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর সময়ও বাড়ানো হয়েছে।

জানা যায়, সোমবার রাতেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সময় বাড়ানো বিষয়ে চিঠি চলে যাবে। আগামী মঙ্গলবার ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এ তথ্য ইসিকে জানাতে হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ