শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‘সেখানে এখনো কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর যৌথ সহিংসতায় পুড়ে ছাই রাখাইনে এখনো জাতিসংঘসহ আন্তর্জাতিক কোনো সাহায্য সংস্থাগুলোকে ঢুকতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা ও এশিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড অলব্রাইট

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের পর তার গতসপ্তাহে মিয়ানমার সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিচার্ড অলব্রাইট।

তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো নিরাপদ হয়ে উঠেনি। স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য যা যা প্রয়োজন মিয়ানমার সরকার তার কিছুই করতে পারেনি।

এর আগে এই মার্কিন মন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের কোনারপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তারা। এ সময় তারা নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এদিকে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন স্রেনার গতকাল দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। ওইতিন সকালে তিনি ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন।

ঘুম থেকে যেভাবে উঠতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ