শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গাজার অভ্যন্তরে ঢুকে ইসরাইলি বাহিনীর হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ গাজার অভ্যন্তরে ঢুকে ফিলিস্তিনি ও হামাসের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় হামাসের দুই কমান্ডারসহ ৬ ফিলিস্তিনি এবং এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইসরায়েলি সেনাবাহিনী ও গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এখবর নিশ্চিত করা হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে প্রবেশ করে এক হামাস কমান্ডারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। কমান্ডার নিহত হওয়ার পর হামাস সদস্য ও স্থানীয়রা ইসরায়েলি সেনাদের গাড়িটির ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

এ সময় ইসরায়েলি সেনাদের গাড়িকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য এক জঙ্গিবিমান থেকে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গুলি বিনিময় ও ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের স্থানীয় কমান্ডার মোহাম্মাদ আল-কারাসহ আরো পাঁচজন ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েল সীমান্ত থেকে গাজা উপত্যকার তিন কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এক ভিডিওতে দেখা গেছে , শিশু থেকে আলাদা করে মাকে তুলে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দেশটির কারাগারে নারী ও শিশুসহ কয়েক হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

নির্বাচন পেছানো হবে কী আজ?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ