মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

রোববার (১১ নভেম্বর) সকালে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মাওলানা নুরুল ইসলাম ১৯৭১ সালে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে সরিষাবাড়ি আসনে মনোনয়ন পেয়ে তৎকালীন বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে পরাজিত করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন। পরে নব্বইয়ের দশকে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, আবুল কালাম আজাদ এমপি, ফরিদুল হকখান দুলাল এমপি, মামুনুর রশিদ জোর্য়াদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ।

গণতন্ত্র ফেরাতে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ