শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


শাইখুল হাদিস যাকারিয়া রহ.-এর অশ্রুসিক্ত বিদায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ আকবর

'প্রতিটি প্রাণীকে ভোগ করতে হবে হিমশীতল মৃত্যুস্বাদ';  আল কুরআনের কী অমোঘ বিধান। এই শাশ্বত সত্য বারবারই দুমড়ে মুচড়ে দিয়ে যায় আমাদের ভেতরটাকে। ভাবতেই পারছি না আমাদের শাইখুল হাদিস আল্লামা যাকারিয়া রহ. আর নেই। তিনি আজ 'রহ.' হয়ে গেছেন।

মাগরিব নামাজ পড়তে দাঁড়াবেন, এমন সময় আল্লাহর দূত এসে হাজির। আল্লাহ তাঁর বন্ধুকে তলব করেছেন।হুজুর বললেন, 'আমাকে শুইয়ে দাও।' তৎক্ষনাৎ কালিমা পড়তে শুরু করলেন। আর চলে গেলেন মহান আল্লাহর কাছে।

এই গতকালও তো হুজুর আমাদের দরস দিয়েছেন। কী সুন্দর দরাজ উচ্চারণ, অথচ তিনি চার মাসের বিছানায় পড়া রোগী।পায়ের অপারেশন হয়েছে রোজার কিছুদিন পরে। এর এক সপ্তাহের মধ্যেই হুজুর চলে এসেছেন দরসে।

মাদরাসা কর্তৃপক্ষের কোনো ধরাবাঁধা ছিলো না। তবু হুজুর চলে এসেছেন। দরস করতে এসেছেন দুজন ছাত্রের কাঁধে ভর করে, কখনো হুইলচেয়ারে চড়ে। শুধু কি তাই, নরসিংদীর ইসলামপুরেও যেতেন প্রতি সপ্তাহে।সেখানেও তিনি বুখারির দরস দিতেন। আমরা হুজুরকে নিজের কারণে কখনো দরস ছেড়ে দিতে দেখি নি।

আজ সারা দেশের মানুষ হুজুরকে চিনেছে মাদানীনগরের শাইখুল হাদিস বলে।অথচ তাঁর নিজের নামে খুব কম লোকই তাঁকে চিনতো।এর কারণ, হুজুর সম্পূর্ণ দুনিয়াবিমুখ ছিলেন। দুনিয়ার প্রতি সামন্যতম আগ্রহ তাঁর ছিলো না। কী ছিলো না তাঁর? ইলম কি কম ছিলো?

মাদানীনগর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা যাকারিয়ার ইন্তেকাল

একদিকে তিনি ছিলেন ভারতের রাজস্থান মাদরাসার দীর্ঘ প্রায় অর্ধ যুগের শাইখুল হাদিস, অন্যদিকে তিনি দেশের বড় ও প্রবীণ মুহাদ্দিসদের উস্তাদ।ফরিদাবাদ মাদরসার হযরত মাওলানা যিকরুল্লাহ খান সাহেব, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা মুফতি আবদুস সালাম সাহেব, মাওলানা নজরুল ইসলাম সাহেব, মাদানীনগর মাদরাসার নাযেমে তালীমাত হযরত মাওলানা মুফতি আবদুল বারী সাহেবসহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম তাঁর স্নেহধন্য শাগরেদ।

মাটির চেয়েও সাদা মন ছিলো হুজুরের।অহঙ্কার বা আমিত্ব বলে কোনো জিনিস তার জীবন-অভিধানে ছিলো না।একবার ইজতেমার 'আমমাঠে' হুজুর গাদাগাদি করে বিছানা করছিলেন।মুহতামিম সাহেব হুজুর শায়খকে ওলামা প্যান্ডেলে চলে আসতে বললেন। তখন খুবই বৃষ্টি হচ্ছিলো। হুজুর তৎক্ষণাৎ জবাব দেন, 'আমি এখানে ভোগ করতে আসি নাই।আপনারা ওখানে যান,আমি এখানেই থাকবো।'

হুজুরের স্বভাবকে হযরত ওমর এর সাথে তুলনা করা যায়। হককে হক আর বাতিলকে বাতিà¦