মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

মনোনয়ন কেনার আগে প্রধানমন্ত্রীর দোয়া চাইলেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ্ওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট্ করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মনোনয়ন কিনার আগে তিনি আওয়ামী লীগ নেত্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে দোয়া নিতে যান।

আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়ন ফরম কেনেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীসহ আরো অনেকে।

মনোনয়নপত্র কেনার পর গণমাধ্যমকে মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

নির্বাচন থেকে সরে এলেন সাকিব, সিদ্ধান্তহীন মাশরাফি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ