শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

জর্ডানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জর্ডানের ঐতিহ্যবাহী নগরী পেত্রায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নগরী থেকে প্রায় চার হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার

নগরীর মাডাবা এলাকায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। বন্যার পানির তোড়ে তাদের গাড়ি ভেসে যায়। হেলিকপ্টারে করে তাদের অনুসন্ধান অভিযান চলছে।

মাত্র দুই সপ্তাহ আগে বন্দর নগরী আকাবায় আকস্মিক বন্যায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসকে ভাসিয়ে নিয়ে যায়। বাসটি ভেসে গিয়ে ‘ডেড সি’ তে ডুবে ১৮ শিশুসহ ২১ জন প্রাণ হারায়। বন্যার কারণে রাজধানীর সঙ্গে দক্ষিণ অঞ্চলের সংযোগকারী একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পেত্রায় কোথাও কোথাও বন্যার পানি ১৩ ফুট উঁচুতে উঠছে। শনিবার সেখানে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানে ভারী বৃষ্টি হচ্ছে। এবং গত শুক্রবার বিকেলে হঠাৎ নেমে আসে পাহাড়ি ঢল। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই হাজারের বেশি মানুষ।

প্লাবিত হয়েছে আশেপাশের এলাকাগুলো। ঝড়ো আবহাওয়া বিরাজ করছে গোটা দেশটিতে। বিধ্বস্ত হয় রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালাও। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থাও।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ