মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

কুমিল্লার পেট্রল বোমা মামলায় খালেদার জামিনের আদেশ হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুর নৈশকোচে পেট্রল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো আদেশ হয়নি।

নথিপত্র যাচাই করে পরবর্তীতে আদেশ দেয়া হবে। শুনানি শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু।

রোববার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় আবেদন করেন। উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে শুনানির আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞ বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রাম জগমোহনপুরে একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটযাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়।

খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

গণতন্ত্র ফেরাতে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ