মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আদাবরে সংঘর্ষ ও নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার আদাবরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় দুই কিশোর নিহত হওয়ার ঘটনায় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানা যায়।

জানা যায়, আদাবর যুবলীগের আহ্বায়ক তুহিনকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার পিকআপচাপায় নিহত আরিফের বাবা ফারুক হোসেন রাতে ৩৫-৪০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ফৌজদারি আইনের ১৪৩, ৩২৩, ৩২৪, ৩০৪ ও ১০৯ ধারায় এ মামলা করা হয়েছে।

আরিফুর রহমান তুহিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত।

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ওই আসন থেকে এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে শনিবার কযেক দফা সংঘর্ষ হয়।

নবোদয় হাউজিং, আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

এর মধ্যে নবোদয় হাউজিংয়ের লোহার গেটের কাছে সংঘর্ষের মধ্যে একটি পিকআপ ভ্যানের চাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ