মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচন থেকে সরে এলেন সাকিব, সিদ্ধান্তহীন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, আপাতত খেলার মাঠেই থাকতে চান, ভোটের মাঠে নামার কথা ভবিষ্যতে ভাববেন।

গতকাল তিনি মাগুরা-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। রোববার তার মনোনয়নপত্র কেনারও কথা ছিল।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দিতে নিজেকে প্রস্তুত করতেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

এদিকে নড়াইল-২ আসন থেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আওয়ামী লীগ নির্বাচন করার কথা শোনা গিয়েছিল।

তার ঘনিষ্ঠজনরা জানিয়েছিল, রোববার মাশরাফি মনোননয়ন ফরম কিনবেন। তবে এ ব্যাপাারে মাশরাফি গণমাধ্যমে কোনো কথা বলেননি। তাই মাশরাফির বিষয়ে সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন আগেই। সে মতে গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন সাকিব মাশরাফি দুজনই রোববার মনোনয়ন ফরম কিনবেন।

তবে জাতীয় দলের এ দুই ক্রিকেটারের নির্বাচনে আসার খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হওয়ায় তারা বিপরীত সিদ্ধান্ত নিতে পারেন বরেও বিশ্লেষকরা মনে করছেন।

রোববার আ.লীগের মনোনয়ন ফরম কিনবেন মাশরাফি ও সাকিব

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ