মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা জানাতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে সময় চাইবে বলেও জানান তিনি।

বিএনপিতে কোনো চাঞ্চল্য না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, বিরোধী শিবিরে উৎসব কেন নেই তা বলতে পারি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে সন্দেহ নেই, সংশয় নেই।

রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি রাজশাহীতে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ

আলজেরিয়ায় কুরআনিক স্কুলে এক লাখ শিক্ষার্থীর নিবন্ধন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ