মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লাহর ওপর আস্থা বিশ্বাস পুনস্থাপন করতে হবে: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ঈমানের মূল বিষয় হলো তাওহীদ বা আল্লাহ তায়ালার একাত্ববাদে বিশ্বাসী হওয়া৷ সমস্ত নবী-রাসুল নিজ নিজ উম্মতকে তাওহীদের দাওয়াত দিয়েছেন৷

তাওহীদে খালেছ ব্যতীত ঈমানদার হওয়া যায় না৷ বাংলাদেশ মুসলিম সংখ্যা ঘরিষ্ট দেশ৷ তাই সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা বিশ্বাস পুনস্থাপন করতে হবে৷

আজ ৮ নভেম্বর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে আল-আমিন ফাউন্ডেশন আয়োজিত দুইদিন ব্যপী ঐতিহাসিক তাফসীরুল কুরআনে মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নবী রাসুলগণ অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছেন৷ হযরত ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের রিমান্ডে গিয়েছেন এরপরও তাওহীদের ব্যপারে কোন আপোষ করেননি৷ নবী রাসুলগণের উত্তরসূরী উলামায়ে কেরামও তাওহীদের ব্যাপারে কোন আপোষ করতে পারে না৷

তিনি আরো বলেন, সংবিধান হলো একটা রাষ্ট্রের মূল৷ ৯০% মুসলমানের দেশের লক্ষ কোটি তৌহিদী জনতার প্রাণের দাবী সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে৷ মুসলমানদের জন্য সংবিধান হলো মহাগ্রন্থ আল-কুরআন৷ কুরআনকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করলে দেশ শান্তির রাজ্যে পরিণত হবে৷

শাপলা চত্বরের ইতিহাস এদেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, শাপলার ইতিহাস রক্তঝরা এক ইতিহাস। ঐদিনের ট্রাজেডি অত্যন্ত মর্মান্তিক, ও বেদনাদায়ক।

শাপলার ইতিহাস রক্তমাখা ইতিহাস৷ সেদিন জিকিররত, তাহাজ্জুদরত নবীপ্রেমিকদের নির্বিচারে শহীদ করা হয়েছিল৷ শাপলা চত্বরে সেদিন আমি স্ব-চক্ষে শহীদের রক্তমাখা লাশ দেখেছি৷ এই শান্তিপ্রিয় হাটহাজারীতেও ছয়জন নবীপ্রেমিক শহীদ হয়েছিল৷

বিখ্যাত টিভি চ্যানেল আল-জাজিরাসহ দেশী-বিদেশী অন্যান্য ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সেই রাতের ভয়াভহ দৃশ্য বিশ্ববাসী দেখেছে৷ নবীপ্রেমিকদের ওপর ইতিহাসের জঘন্যতম সেই হত্যাযজ্ঞের ভিডিও ফুটেজ আজো ইতিহাসে সাক্ষী হয়ে আছে এবং ইতিহাসের পাতায় শাপলার শহীদদের নাম স্বর্ণাক্ষরে চিরকাল লেখা থাকবে৷

তিনি আরো বলেন, শাহবাগে নাস্তিক মুরতাদরা যখন বিশ্বনবীর শানে কটুক্তি করেছিল তখন কেবলমাত্র নবী সা.এর ইজ্জত রক্ষার জন্য আমরা লাখো মুমিন শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলাম৷ ক্ষমতা দখল কিংবা দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য আমরা সেদিন শাপলা চত্বরে যাইনি৷

বিশ্বনবীর শানে কটুক্তি মুমিন মুলমানরা মেনে নেবে না৷বিশ্বনবীর ইজ্জত রক্ষায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ঈমানী আন্দোলন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ৷

ইসলামের শি'আর তথা নিদর্শনকে অবমাননা ও রাসুল সা.এর শানে কটুক্তিকারী নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের বিধান রেখে জাতীয় সংসদে অবিলম্বে আইন পাশের আহব্বান জানান আল্লামা বাবুনগরী৷

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুফতী ওলী উল্লাহ, মুফতী সাখাওয়াত হুসাইন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতী সিরাজুল্লাহ, মাওলানা আব্দুল করীম, মুফতী আবু সাঈদ প্রমুখ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ