মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ কথা জানিয়েছেন, তফসিল বা নির্বাচন কোনোটিই পেছানো সম্ভব নয়।

তবে সব দল একমত হয়ে, ভোট পেছানোর আবেদন করলে তা বিবেচনা করবেন তিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশন গ্রহণ করছে না বলেও জানান সিইসি।

আগারগাঁওয়ে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ইভিএম প্রসঙ্গে বলেন, প্রচলিত ব্যালট পেপার পদ্ধতিতে নানা অনিয়ম হয় ভোটে। শুধুমাত্র ইভিএম ব্যবহারেই এ অনিয়ম দূর করা সম্ভব।

পরে নির্বাচন নিয়ে সংবাদিকদের তিনি জানান, জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে ভোট করা কঠিন। তাই ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তফসিল বা ভোট পেছানো সম্ভব না। তবে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপে নজর রাখবে ইসি।

অন্যদিকে, দণ্ডিত ও দুর্নীতিপরায়ণ বা কুখ্যাত হিসেবে পরিচিত ব্যক্তি দলের নেতৃত্বে অযোগ্য বিবেচিত হবেন এমন বিধান বাদ দিয়ে গঠনতন্ত্রে সংশোধনী এনেছিল বিএনপি। আদালতের আদেশ অনুযায়ী দলটির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করছে না ইসি।

নির্বাচনে পোলিং এজেন্টদের হয়রানি না করতে বা তাদের বিরুদ্ধে অযাচিত মামলা না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ