মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম হাইস্পিড ট্রেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার ঢাকা-চট্টগ্রাম ভায়া লাকসাম হাইস্পিড ট্রেন নির্মাণ প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানা যায়।

প্রকল্পটি বাস্তবায়নে গতকাল চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (ইন্টারন্যাশনাল) লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রকল্পটি চীনের সাথে জি-টু-জি পদ্ধতিতে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে। ঢাকা-চট্টগ্রাম ভায়া লাকসাম হাইস্পিড ট্রেন চালু জনগণের অনেক দিনের দাবি ছিল।

ট্রেন লাইনটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত সুবিধাসহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ও দেশের অর্থনীতির নানামুখী উন্নয়ন সাধিত হবে। ঢাকা-চট্টগ্রাম ভ্রমণের সময় ৫/৬ ঘন্টা থেকে ২ ঘন্টার নিচে নেমে আসবে।

এই হাইস্পিড ট্রেন দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনৈতিক কার্যক্রমে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলো বিশেষ ভূমিকা পালন করছে এবং বিভাগীয় শহরগুলোর অর্থনৈতিক গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার সঙ্গে দেশের সকল বিভাগীয় শহরের হাইস্পিড ট্রেন চালুর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম ভায়া লাকসাম হাইস্পিড ট্রেন চালু বর্তমান সরকারের উন্নয়নমুখী চিন্তার ফসল।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন রেলের চিফ প্ল্যানিং অফিসার মো. আনোয়ারুল হক এবং চায়না রেলওয়ে কন্সট্রাকশন কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইয়া জিন জুন।

এ সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক, রেল সচিব মো. মোফাজ্জল হোসেন এবং রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম ও চায়না রেলওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ঝু লেই উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ