মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

খালেদা জিয়াকে ছাড়পত্র দিতে বলেছে মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ছাড়পত্র দিতে বলেছে মেডিকেল বোর্ড। তবে, কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে সে বিষয়ে এখনো কেউ কিছু বলেননি।

গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি করার পর থেকে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বেগম জিয়ার বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মেডিকেল বোর্ডের চার সদস্য আজ দুপুরে আরো একবার তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়, এখন তাকে ছাড়পত্র দেওয়া যেতে পারে।

একাধিক সদস্যের কাছে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে তাদের কেউ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। হাসপাতাল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ জলিল।

রিউমোটোলজি মেডিসিনের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফিজিক্যাল মেডিসিনের অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত এবং হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. তানজিনা পারভীন।

অবশ্য মেডিকেল বোর্ডের প্রধান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ জলিল এখন দেশের বাইরে আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ