শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট জোটে যোগ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ সোমবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

গত শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেওয়ার কথা ছিল তার। কিন্তু অনুষ্ঠানে বঙ্গবীর জানান, আগামী সোমবার দুপুরের মধ্যে সব কিছু স্পষ্ট হবে, অর্থাৎ তিনি তার অবস্থান স্পষ্ট করবেন।

শনিবার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে তিনি আজকের সমাবেশ শেষে ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা দিলেন।

বর্ষিয়ান রাজনীতিবিদ বঙ্গবীর কাদের সিদ্দিকীর এ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লা বুলু ও মোহাম্মদ শাহজাহান।

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ