মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সবার সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে চলমান সংলাপ শেষে এর ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান বলে জানা গেছে।

ওবায়দুল কাদের আরো বলেন,  কবে নাগাদ এ সংবাদ সম্মেলন হবে সেটা সংলাপ শেষে বলা হবে। ৭ নভেম্বর সংলাপ শেষ হবে। সম্ভবত ৮ বা ৯ নভেম্বর সংলাপের ফলাফল কী দাঁড়াল, ফলাফল কী সেটা সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানান সেতুমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপের অংশ হিসেবে প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চা আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

এই সংলাপকে ঘিরে এরই মধ্যে সারাদেশে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নির্বাচনী হাওয়া লেগেছে। সংলাপ সফল হবে, নাকি শুধু আলোচনার নামান্তর হবে এ নিয়ে উত্তেজনাও আছে রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ