মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রাজশাহীতে ঐক্যফ্রন্টের মহাসমাবেশ ৯ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৯ নভেম্বর রাজশাহীতে মহাসমাবেশ করবে বলে জানা যায়।

রোববার বিকালে ঐক্যফ্রন্টের রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টিয়ারিং কমিটির জরুরি এক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে কোনো মূল্যে আগামী ৯ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের লাখো মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বাধা দেওয়া হলে রাজশাহীসহ সারা দেশে কর্মসূচির মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রথমে ২ নভেম্বর রাজশাহীর মহাসমাবেশ করার ঘোষণা থাকলেও একই স্থানে তাবলিগ জামায়াতের দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় মহাসমাবেশের দিন পরিবর্তন করে ৬ নভেম্বর করা হয়।

কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি না পাওয়ায় তারিখ বদল করে ৯ নভেম্বর করা হয়েছে।

ঐক্যফ্রন্ট ৯ নভেম্বর পর্যন্ত মহাসমাবেশের অনুমতির জন্য অপেক্ষা করবে। পাশাপাশি অনান্য কর্মসূচিও যুগপদভাবে চলতে থাকবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নেওয়ার আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে আন্দোলনের মাধ্যমে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি আদায় করা হবে।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ঐক্যফ্রন্ট রাজশাহীর মহাসমাবেশের জন্য দুই সপ্তাহ আগে রাজশাহী মহানগর পুলিশের কাছে মাঠ ব্যবহারের জন্য আবেদন করা হয়েছে।

কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ঐক্যফ্রন্টকে কোনো কিছু জানানো হয়নি। ফলে ঐতিহাসিক মাদরাসা মাঠের বিকল্প তিনটি ভেন্যুতে মহাসমাবেশের জন্য ফ্রন্ট নেতৃবৃন্দ সব প্রস্তুতি গ্রহণ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঐক্যফ্রন্টের মহাসমাবেশের জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুমতি না পাওয়া গেছে মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন ভুবন মোহন পার্কে সমাবেশ করা হবে।

আরো পড়ুন-  মাওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ