মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

দ্বিতীয় সংলাপে চেয়ে আ’লীগ কার্যালয়ে ঐক্যফ্রন্টের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয়বার সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ধানমণ্ডির কার্যালয়ের স্টাফ আলাউদ্দিনের হাতে এ চিঠি হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ অ ফ শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রোববার বেলা ১২টার দিকে শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংবর্ধনা থাকায় আওয়ামী লীগ নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন বলে আমাদের জানানো হয়েছে। এ কারণে আলাউদ্দিনের কাছে আমরা চিঠি পৌঁছে দিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বল্পপরিসরে আলোচনা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঐক্যফ্রন্ট।

ফ্রন্ট সূত্র বলছে, সময় দিলেই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তোলা হবে। এ ক্ষেত্রে তিনি সময় না দিলে পরবর্তী সময়ে এ প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের ২২ সদস্য ও ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৯ সদস্য অংশ নেন।

সংলাপে খোলামেলাভাবে অনেক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ নেতারা। তবে বহুল প্রত্যাশিত সংলাপে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট।

শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ