মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ চায় আওয়ামী লীগ। এমনটিই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা এমন নির্বাচন চাই যেভাবে সব দলের অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

শুক্রবার সন্ধ্যায় সংলাপে অংশ নেয়া যুক্তফ্রন্ট নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, নতুন নেতৃত্ব আর গণতান্ত্রিক ধারা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব না। গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক। তাহলেই উন্নয়নের গতি সচল থাকবে। আর মানুষ যাতে ভালো নেতৃত্ব নির্বাচন করতে পারে সেটাও জরুরি।

যুক্তফ্রন্টের নেতা ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে  ২১ সদস্যের প্রতিনিধিদল গণভবনের সংলাপে অংশ নেয়। সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী প্রমুখ।

বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী দেশের বাইরে থাকায় সংলাপে যোগ দেননি।

শেখ হাসিনা বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখছি। এ জন্য উন্নয়ন অব্যাহত রয়েছে। এ ধারা অব্যাহত থাকুক এবং উন্নয়নের গতি সচল থাকুক।

গণভবনে যুক্তফ্রন্টের নেতাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, গণভবন জনগণের ভবন। আপনারা এখানে এসেছেন এজন্য ধন্যবাদ জানাই।

সংলাপের ফল পেতে দু-পক্ষকেই পর্যাপ্ত ছাড় দিতে হবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ