শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

হঠাৎ কেন দেশে ফিরলেন বাদশা সালমানের ভাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের আপন ভাই আহমদ বিন আবদুল আজিজ গতকাল দেশে ফিরছেন। তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন। হটাৎ করে তার দেশে ফেরা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে খাশোগি হত্যার প্রেক্ষাপটে আবদুল আজিজ যুবরাজ মুহাম্মদ বিন সালামের জায়গা নিতে পারেন। কিছু সূত্র বলছে অন্তত সালমানের ক্ষমতা কমিয়ে দেবেন আহমদ। খবর আল জাজিরার।

নিউইয়র্ক টাইমস জানায়, গত মঙ্গলবারই লন্ডন থেকে সৌদি আরব ফিরেছেন আবদুল আজিজ। তিনি রিয়াদে পৌঁছেন স্থানীয় সময় মঙ্গলবার ১টা ৩০ মিনিটে তখন  বিমানবন্দরে তাকে  স্বাগত জানায় যুবরাজ সালমান।

অন্যদিকে লন্ডনের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই-ও একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে  আবদুল আজিজের ফেরার খবর। তারা জানিয়েছেন, আবদুল আজিজ সৌদি আরবে মূল ভূমিকা পালন করতে চাইছেন।

সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আহমদকে যুবরাজ সালমানের বিকল্প হিসেবেও ভাবা হতে পারে। তবে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি।

এসব কিছু হচ্ছে খাশোগিকে কেন্দ্র করে। সৌদি রাজতন্ত্র সালমানকে বাঁচানোর চেষ্টা করলেও পরিস্থিতি তাকে বাঁচতে দিচ্ছে না। জীবিত খাশোগির চেয়ে মৃত খাশোগিই যেন তার জন্য বিপজ্জনক হয়ে ওঠেছে।

আরো পড়ুন- হুথি বিদ্রোহীদের থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক রমণীর গল্প

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ