মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘ঐক্যফ্রন্ট দাবি সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে তা সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। শেখ হাসিনা তো পদত্যাগ করবেন না। তাই তাদের আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে হয় না।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণভবনে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সংলাপ। সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

এরশাদ বলেন, বিএনপি এখন নেতৃত্বশূন্য। খালেদা জিয়া জেলে, তারেক রহমান বাইরে। ফখরুলকে দেখি ড. কামালের সঙ্গে। কামাল তো বিএনপির নেতৃত্ব দিতে পারে না।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন একমাত্র বড় দল। বাকিরা তো সব ছোট ছোট। ওদের দিয়ে নির্বাচন হবে না, সরকার গঠন হবে না।

আমন্ত্রণ পেয়েই এরশাদ বললেন সংলাপ সফল হবে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ