শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

প্রধানমন্ত্রী ২ নভেম্বর সংলাপে বসবেন বি চৌধুরীর সঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপের আহ্বানেও সাড়া দিয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সঙ্গে আগামী ২ নভেম্বর গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বলে আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে।

এরই মধ্যে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে বি চৌধুরীর বাসায় গেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।

এর আগে বিকল্পধারার পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি চৌধুরী। চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।

সূত্র মতে, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি চৌধুরী চিঠি লেখেন।

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ