মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রায়ে কোনো রাজনীতি নেই: দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চ্যারিটেবল মামলায় রায়ে 'কোনো রাজনীতি নেই' বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় রায়ের প্রতিক্রিয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, রায়ের প্রতিক্রিয়া তো কিছু নেই সেই অর্থে। আপনারা রায়টা দেখেছেন। দুদক মামলা করেছে, দুদকের প্রসিকিউশন টিম মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে, সন্দেহাতীতভাবে। বিজ্ঞ আদালত তার নিজের বিবেচনায় রায় দিয়েছে। এটুকুই আমার প্রতিক্রিয়া।

রায়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সরাসরি মন্তব্য না করে দুদক চেয়ারম্যান বলেন, না, এ ব্যাপারে আমি বললাম তো বিজ্ঞ আদালত সাক্ষী সাপেক্ষে, প্রসিকিশন টিমের সাক্ষী দেখে তার বিবেচনায় রায় দিয়েছেন। এখানে সন্তুষ্টির কোনো জায়গা নেই, অসন্তুষ্টিরও জায়গা নেই। আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ