মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না নৌমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন না নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

পারিবারিক কাজের কারণে নৌমন্ত্রী বৈঠকে ছিলেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ শফিউল আলম। সোমবার সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

পরিবহন ধর্মঘটের কারণে শাজাহান খানকে মন্ত্রিসভায় কিছু বলা হয়েছে কি না-জানতে চাইলে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, এ ধরনের কিছু হয়নি।

পারিবারিক একটি কাজের কারণে নৌমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে ছিলেন না। ফলে এটা নিয়ে সেভাবে কোনো কথা হয়নি।’

সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার ভোর থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক ও শ্রমিকরা। পরিবহন শ্রমিক সংগঠনের উচ্চ পর্যায়ের নেতা নৌমন্ত্রী।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ