মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

হাত-পা বাধা অবস্থায়ও জাতীয় পার্টি এগিয়ে চলছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ জাতীয় পার্টির (জাপা) বাক্সে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

শনিবার বনানীতে জাপার ডিজিটাল প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এখন সুন্দর অবস্থানে আছে। আমাদের মনে কোনো সংশয় নেই। আমাদের মনে কোনো দ্বিধা নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সর্বোতভাবে প্রস্তুত।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি আশা প্রকাশ করি, মানুষ জাতীয় পার্টির কথা শুনবে। আমাদের বার্তা শুনবে। আগামীতে আমাদের কথা স্মরণ করে আমাদের বাক্সে ভোট দেবে।’

আগামী নির্বাচন অংশ নিতে জাতীয় পার্টি শতভাগ প্রস্তুত বলেও জানান এরশাদ। তিনি বলেন, ‘সংসদ নির্বাচন হবে কি, হবে না সে বিষয়ে সংশয় কেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে জাপা অবশ্যই অংশ নেবে। বিএনপি নির্বাচনে না আসলে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে।’

এ সময় হাত-পা বাধা অবস্থায় জাতীয় পার্টি এগিয়ে চলছে বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ