শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলাম গ্রহণ করলেন আইরিশ গায়িকা সিনিড ওকনর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ আকবর : পশ্চিমাবিশ্বের সুপরিচিত আইরিশ গবেষক সিনিড ওকনর ঘোষণা দিয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জনপ্রিয় এ খৃস্টান যাজক নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘শুহাদা’।

টুইটারে দেয়া বার্তায় তিনি তাকে সাহয্য করার জন্য অন্য মুসলিমদের ধন্যবাদ জানিয়েছেন।

১৯৯০ সালে রিলিজ হওয়া ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্য তিনি বিশ্বে পরিচিত। ওই বছরের সবচে হিট গানের তালিকায় ছিলো ওই গানটি। খবর আইরিশপোস্টের।

আইরিশ এ নওমুসলিম তার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে দেখা যায় তিনি আজান দিচ্ছেন।

এছাড়া গত বৃহস্পতিবার শায়খ ওমর আল কাদরি নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায় গায়িকা সিনিড ওকনর ইসলাম গ্রহণের জন্য কালিমা পাঠ করছেন।

বিশিষ্ট এ গায়িকা টুইটারে লেখেন, ইসলাম গ্রহণ করতে পেরে আমি সীমাহীন গর্বিত ও আনন্দিত।

তার মতে, ধর্মশাস্ত্রের সমস্ত গবেষণা শেষ পর্যন্ত ইসলামে এসে ঠেকে যায়। ইসলামের পর আর কোনো ধর্মশাস্ত্রের অবকাশ থাকে না।

সূত্র: ডেইলি সাবাহ ও আইরিশ পোস্ট

হযরত মুহাম্মদ সা.-কে কটূক্তি করা যাবে না: ইউরোপিয়ান কোর্টের রুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ