সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়ান-ইলেভেনপরবর্তী ‘সংস্কারপন্থী’ নেতাদের ১০ জন বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেবেন বলে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন।

জানা গেচে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়েই তাদের ফিরিয়ে আনার এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ‘সংস্কারপন্থী’ সব নেতাকে দলে ফেরানো হবে।

আজ দলে যোগ দেয়া নেতাদের মধ্যে রয়েছেন, চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেডএ খান, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রমুখ।

শিগগির বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার পতনের বৃহৎ আন্দোলন ‍শুরু করবে। এর আগে দলকে আরও কিভাবে মজবুত করা যায় সেটা নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড।

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার মাছ চুরির মামলা

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ