সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

সিএমএম আদালতে ব্যারিস্টার মইনুল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তার বিরুদ্ধে মামলার শুনানি চলছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়।

গতকাল রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গত ১৬ অক্টোবর বেসরকারি ৭১ টেলিভিশনের একটি টকশোতে একটি প্রশ্নের জের ধরে  সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন উল্লেখ করলে তার বিরুদ্ধে মামলা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি।

এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। তবে মাসুদা ভাট্টি ও জামালপুরের মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। কুড়িগ্রামে দায়ের করা মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন। এর বাইরেও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।

সৌদির সঙ্গে ১ হাজার ৩শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিল করছে কানাডা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ